লিওনেল মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ফুটবল ম্যাচের দশম মিনিটে খেলা থামিয়ে এক মিনিটের করতালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
জাতীয় দলের হয়ে মেসির দুই দশকের বর্ণিল ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতেই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। পুরুষ ও নারী-সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হবে এ সিদ্ধান্ত।
মূলত, মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই দশম মিনিটকে বেছে নেওয়া হয়েছে। শুধু করতালিতেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে বিশেষ একটি ভিডিওও প্রদর্শন করা হবে।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে তার বিদায়টা মাঠ থেকে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
এবার জাতীয় দলের হয়ে মেসির দুই দশকের বর্ণিল পথচলাকে মাঠেই বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে তার দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।








































আপনার মতামত লিখুন :