ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৪:২৪ পিএম সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ১

সাতক্ষীরা সদরের চৌবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক আরিফুল ইসলাম (৩১) সাতক্ষীরা থানার চৌবাড়িয়া গ্রামের জয়নাল সরদারের ছেলে।  

 

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলামকে আটক করা হয়। পরবর্তী আইনী পদক্ষেপের জন্য অস্ত্র ও গুলিসহ অস্ত্রধারীকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। 

 

এদিকে, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ পণ্য উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। 

Side banner