ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
উজানের ঢলে পানিবন্দি রাজশাহী

-চাঁপাইনবাবগঞ্জ-কুষ্টিয়ার বিস্তীর্ণ অঞ্চল

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:১৬ পিএম -চাঁপাইনবাবগঞ্জ-কুষ্টিয়ার বিস্তীর্ণ অঞ্চল

উজানের ঢলে পদ্মার পানিতে ডুবে আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারও পরিবার।

 

 

এসব অঞ্চলে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের বাড়ি কিংবা উঁচু স্থানে।

 

 

এদিকে, পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী দু’দিন অবস্থা একইরকম থাকলেও ধীরে ধীরে নামতে শুরু করবে পদ্মার পানি।

 

অন্যদিকে, স্থানীয় প্রশাসন থেকে ত্রাণ সরবরাহ করা হলেও তা দুর্গত মানুষদের জন্য অপর্যাপ্ত।

 

 

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে বাড়ে পদ্মা নদীর পানি। এরই মধ্যে নদীর কয়েকটি চর প্লাবিত হয়। 

 

Side banner