মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো ফায়ারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মেসির ইন্টার মায়ামি। স্ব স্ব দলের হয়ে গোলের দেখা পেয়েছেন লেভানডোভস্কি ও ক্যাসেমিরো।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে মায়ামিকে আতিথ্য দেয় ফায়ার। ম্যাচটি দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন ৬৩ হাজার দর্শক।
ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটেই শিকাগোকে এগিয়ে দেন লেভানডোভস্কি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফায়ার। বিরতির পর সমতায় ফেরে ইন্টার মায়ামি। মেসির নিখুঁত কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ক্যাসেমিরো।
সবমিলিয়ে চলতি মৌসুমে মেসি ১৩ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ১৮ গোল। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা মৌসুমে ৩০টির বেশি গোলে অবদান রাখার কীর্তিও গড়লেন এলএমটেন।
এই ম্যাচে ভেঙেছে গত মৌসুমে এই দুই দলের লড়াইয়েই সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। শেষ পর্যন্ত অবশ্য দুই দলের সমর্থকদেরই খুশি থাকার কথা। ম্যাচে যে কেউ জেতেনি, ড্র হয়েছে ১-১ গোলে এবং গোলে অবদান রেখেছেন মেসি-লেভানডফস্কি দু'জনেই।
এই ড্র'য়ে শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে পড়ল মায়ামি। ২৪ ম্যাচে ন্যাশভিলের পয়েন্ট ৫৩, মায়ামির ৪৪।








































আপনার মতামত লিখুন :