ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রাপ্তবয়স্ক মার্কিনদের ৫

হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৪:০৭ পিএম হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। 

 

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির কনভেনশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

 

 

ট্রাম্প বলেন, রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ ও যুক্তরাষ্ট্রের সিনেট—দুটিতেই জয়ী হয়, তাহলে আমি যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলারের লভ্যাংশ দেব।

 

তিনি আরও বলেন, আমরা চাই না আপনি টাকা খরচ করতে কানাডায় যান। আমরা চাই না আপনি চীন বা জার্মানিতে যান। আপনাকে যুক্তরাষ্ট্রেই এই অর্থ খরচ করতে হবে।

 

 

 

তবে, এই অর্থ কোথা থেকে আসবে বা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। 

 

 

যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। সবাইকে ৫ হাজার ডলার করে দেওয়া হলে সরকারের প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার খরচ হবে। তবে এবারই প্রথম না; এর আগেও ট্রাম্প শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে ২ হাজার ডলারের চেক দেওয়ার প্রস্তাব করেছিলেন।

 

এদিকে, ট্রাম্পের এই ঘোষণাকে ডেমোক্র্যাটরা ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে মন্তব্য করেছে। এ ধরনের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি আইনগতভাবে বৈধ কি না, তা নিয়েও প্রশ্ন করেছেন তারা।

 

 

এছাড়া, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ার মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এর একটি কারণ হিসেবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু করেছে, তার প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে।

 

ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মিত্রদের ওপর হামলা হয়েছে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালি অনেকটাই বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়।

 

 

হরমুজ প্রণালিতে এই বাধার কারণে বিশ্বজুড়ে তেলের দামে ওঠানামা হয়েছে। যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প তার দলের ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন।

 

তবে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট তার সমর্থকদের সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না এবং তার আগে তেলের দামও কমবে না।

 

 

ট্রাম্প দাবি করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে স্বল্পমেয়াদি অর্থনৈতিক চাপ মেনে নেওয়া মূল্যবান।

Side banner