ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৬, ০১:৫৩ পিএম কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আনাবিয়া নামে ৭ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

 

 

মনজুর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

তিনি বলেন, নিহত শিশুটির শরীরে হামের বিভিন্ন লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

 

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় হাম সন্দেহে আরও ২২ রোগী ভর্তি হয়েছে। 

 

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহে রোগী ভর্তি। এর মধ্যে ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

 

Side banner