ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গু‌লিসহ একা‌ধিক মামলার ২ আসামি

গ্রেফতার

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:২০ পিএম গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় একা‌ধিক মামলার ২ জন আসামি‌কে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। 

 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, দস্যুতা এবং পুলিশকে আক্রমণের অভিযোগে মামলা রয়ে‌ছে। 

 

 

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।

 

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অপরদিকে শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা এবং পুলিশকে আক্রমণের অভিযোগে তিনটি মামলা রয়েছে। 

 

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের দুজনকেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

Side banner