ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নেত্রকোণায় পারিবারিক কলহে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৩২ পিএম নেত্রকোণায় পারিবারিক কলহে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ

নেত্রকোণার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে এলাহি নেওয়াজ (৫৫) নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিন মিয়াকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৯ বুধবার) সকাল ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এই চাঞ্চল্যকর ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

 

স্বজন ও স্থানীয় সূত্রেরা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটিতে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। বুধবার ভোরে বাবা এলাহি নেওয়াজের সঙ্গে ছেলে ইয়াসিনের তীব্র কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইয়াসিন রান্নাঘরে থাকা ধারালো দা এনে বাবার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে ঘটনাস্থলেই এলাহি নেওয়াজের মৃত্যু হয়।

 

খবর পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির রান্নাঘর থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই ঘাতক ছেলে ইয়াসিন মিয়াকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

 

পুলিশ জানায়, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধ ছাড়াও হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আটক ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

 

Side banner