ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে

দুর্ঘটনায় নিহত ২ সেনা সদস্য : আইএসপিআর

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:০৮ পিএম দুর্ঘটনায় নিহত ২ সেনা সদস্য : আইএসপিআর

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন সেনা কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর পূর্বনির্ধারিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে আকস্মিক বিস্ফোরণ বা যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কর্তব্যরত দুই সেনা সদস্য প্রাণ হারান এবং একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

 

দুর্ঘটনার পরপরই রেঞ্জে নিয়োজিত উদ্ধারকারী দল দ্রুত আহত কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে তার উন্নত ও নিবিড় চিকিৎসার স্বার্থে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

 

আইএসপিআর আরও জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ ও যান্ত্রিক ত্রুটির সার্বিক দিক পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানে সামরিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর