ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

‍‍`অভিষেকেই‍‍` মিরাজের ৩ উইকেট, জয় পেল গায়ানা

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৩৫ পিএম ‍‍`অভিষেকেই‍‍` মিরাজের ৩ উইকেট, জয় পেল গায়ানা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেকেই দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল হাতে ৩ উইকেট তুলে নেওয়ার দিনে জিতেছে তার দলও।

 

প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সেন্ট লুসিয়া কিংস। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির জায়গায় একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিরাজ। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই সাফল্য পান তিনি।

 

 

ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে কুয়েনটিন স্যাম্পসনের হাতে ক্যাচ দেন সেন্ট লুসিয়ার ব্যাটার জন ক্যাম্পবেল (১২)।

 

নিজের তৃতীয় ওভারে এসে সেন্ট লুসিয়াকে জোড়া ধাক্কা দেন মিরাজ। ওভারের প্রথম বলে ২ রান করা কেমল স্যাভরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে শ্রীলঙ্কান ব্যাটার চারিত আসালাঙ্কাকে শাই হোপের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই অফস্পিনার।

 

 

মিরাজ ও ইমরান তাহিরের যৌথ স্পিন আক্রমণের সামনে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারালেও ১৮.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। জয়ের দিনে ব্যাটে হাতে অবশ্য সুবিধা করতে পারেননি মিরাজ, করেছেন মাত্র ১ রান।

 

 

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে গায়ানা। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে খেলা।

 

 

Side banner