ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:১৫ পিএম পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, পিআইবি আইন, ২০১৮ এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

 

তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

 

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।

 

Side banner