ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা আইন সংশোধন

করা হবে: আইনমন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:১৭ পিএম করা হবে: আইনমন্ত্রী

বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

 

বর্তমানে আইনটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।

 

এর আগে, অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

 

 

Side banner