ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ভারতে পাচারের সময় কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার

টাকা জব্দ, আটক ২

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৪:০৯ পিএম টাকা জব্দ, আটক ২

ভারতে পাচারের সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ২ জনকে আটক করা হয়।

 

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন'র ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান চালানো হয়। এসময়, একটি সিএনজি তল্লাশি করে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া এই টাকা জব্দ করা হয়। 

 

এসময় নিঠু মারমা ও সুপ্রিয় চাকমা নামে দুইজনকে আটক করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে একটি স্মার্ট ও বাটন ফোন, দুটি সিম কার্ড এবং নগদ প্রায় ৩ হাজার টাকা সহ বহনকারী সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

 

Side banner