"লক্ষ্মীপুর সদর থানায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মোঃ শাকিল প্রঃ মোবারক হোসেন (২৫) কে লক্ষ্মীপুরের সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।"
ঘটনার বিবরণ:
১. র্যাব-১১ অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত আসামিদের আইনের আওতায় এনে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে।
২. মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ শাহেদ আলম (৩২) একজন বেকারি ব্যবসায়ী। আসামিরা বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে জোরপূর্বক চাঁদা আদায় করত। গত ০৮/০৯/২০২৬ তারিখে দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় ১নং আসামি এবং ৩নং আসামি কুদরত আলী বাদীর দোকানে এসে চাঁদা দাবি করে। বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১নং আসামি বাদীর শরীরে এবং ৩নং আসামি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর অন্যান্য আসামিরা আবারও বাদীর দোকানে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। গ্রেফতারকৃত আসামি এবং ৩নং আসামি ১নং সাক্ষীকে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় মোঃ শাহেদ আলম (৩২) বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
৩. এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন ব্রাদার্স এল.পি.জি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর হতে এজাহারনামীয় ০২নং আসামি মোঃ শাকিল প্রঃ মোবারক হোসেন (২৫) (পিতা- মৃত ধনু মিয়া, মাতা- নাজমা বেগম, সাং- বাঞ্চানগর, ০২নং ওয়ার্ড, লক্ষ্মীপুর সদর পৌরসভা, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪. গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।































-20260915102135.jpeg)







আপনার মতামত লিখুন :