চট্টগ্রাম মহানগরীতে অটোরিকশার যাত্রীর গতিরোধ করে অস্ত্রের মুখে মালামাল ছিনতাইয়ের ঘটনায় মনির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, অটোরিকশা চালানোর আড়ালে মনির একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি একটি হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর কোতোয়ালি থানাধীন সতীশ বাবু লেন এলাকায় এক অটোরিকশা যাত্রীর গতিরোধ করে চক্রটি। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ওই যাত্রীর কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানায়, মূল হোতা মনিরকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি দুই পলাতক সদস্যকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








































আপনার মতামত লিখুন :