জুন মাসে সম্পাদিত চুক্তির অধীনে করা প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্টভাবে তেহরানের শর্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে বলে গালিবাফ জানান। তিনি বলেন, শত্রুপক্ষ ভালো করেই জানে প্রতারণা ও একতরফা চাপিয়ে দেওয়ার পথ বন্ধ করা হয়েছে। যতক্ষণ না শর্তগুলো পূরণ হচ্ছে, ইরানি জাতির ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং আমেরিকার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
এদিকে, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যার জবাবে তেহরানও এই অঞ্চলে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী দেশগুলোর ওপর হামলা চালায়।
চলতি বছরের জুন মাসে ওয়াশিংটন-তেহরান একটি চুক্তিতে পৌঁছায়। যার আওতায় সামরিক অভিযান স্থগিত করা এবং হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে, হরমুজে নৌচলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দু’পক্ষের মধ্যে মতবিরোধের জেরে চুক্তিটি পরবর্তীতে ভেস্তে যায়।








































আপনার মতামত লিখুন :