ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের

মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৫:৫৭ পিএম মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নিলটুলীতে অবস্থিত শত বছরের পুরাতন কালীবাড়ী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রাতের আধারে মন্দিরের দরজা ও কেচি গেটের তালা ভেঙ্গে কষ্টিপাথরের কালীমূর্তিসহ ৮ দেব-দেবীর পিতল ও রূপার মূর্তি এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা লাগিয়ে বাসায় চলে যান সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী। রোববার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দেখেন মন্দিরের গেটের সবগুলো তালা ভাঙ্গা এবং দরজা খোলা রয়েছে।

 

 

মন্দিরে প্রবেশ করে দেখতে পান কষ্টিপাথরের কালীমূর্তি, পিতলের তৈরি গণেষ, নারায়ণ, লক্ষী এবং রুপার তৈরি মনসা, বিষ্ণু, গোপাল এবং শিব লিঙ্গে পেচানো সাপের মূর্তি এবং মূর্তির গায়ে থাকা প্রায় ১০ ভরি স্বর্নালংকার নেই। রাতের কোনো এক সময়ে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন।

 

খবর পেয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

ওসি মাহমুদুল হাসান জানান, মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে ইতিমধ্যেই পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা শুরু করেছে।

 

 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর