ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:০৭ পিএম নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কয়েক'শ মানুষ নিয়ে একটি মিছিলের পরিকল্পনা করা হয়েছিল। তবে সেটি নিষিদ্ধ করে স্থানীয় কর্তৃপক্ষ।

 

 

এরপরও বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন জিনিস ছোড়েন কয়েকজন বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

 

পরে ঘোড়া ও কুকুর নিয়ে পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভের আয়োজন করে ডানপন্থী সংগঠন ‘উই আর দ্য পিপল’। বিক্ষোভকারীদের হাতে অভিবাসনবিরোধী বিভিন্ন ব্যানার ও পতাকা দেখা যায়।

 

 

এ ঘটনায় এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর