এশিয়ান গেমসে কোনো পদকই জিততে পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রোঞ্জ জয়ের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে জ্যোতি-সুপ্তারা।
নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে গুল ফিরোজার ৩১, আলিয়া রিয়াজের ২৫, আর ফাতিমা সানার ৪৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সমান ২টি করে উইকেট পেয়েছেন নাহিদা, স্বর্ণা ও ঋতু মনি। একটি উইকেট হসিকার করেন সানজিদা।
তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। শুরুতেই ২০ রানেই তিন উইকেট হারায় টাইগ্রেসরা। মিডল অর্ডারে নিগার সুলতানা জ্যোতির ২৫ আর শারমিন আক্তারের অপরাজিত ৪৬ রানের ইনিংস ছাড়া আর কেউ বড় স্কোর করতে না পারায় ৩১ রানে হার মানতে হয় বাংলাদেশকে।































-20260915102135.jpeg)







আপনার মতামত লিখুন :