আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে দেশের পাশাপাশি লক্ষ্মীপুরের সুনাম বয়ে এনেছেন মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী জান্নাতুল রহিমা জেদনী ও তার দল ‘Obsidian Prime’।
মালয়েশিয়ার SEGi University-তে অনুষ্ঠিত 8th World Invention Competition and Exhibition (WICE) 2026-এর আন্তর্জাতিক রাউন্ডে রোবটিক্স সেগমেন্টে অংশ নেয় দলটি। তাদের উদ্ভাবিত ‘Autonomous Underwater Robot’ প্রকল্পের জন্য তারা গোল্ড মেডেল অর্জন করে।
প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রকল্প উপস্থাপন করে সাফল্য অর্জন করায় আনন্দিত জান্নাতুল রহিমা জেদনী ও তার দলের সদস্যরা।
জান্নাতুল রহিমা জেদনী লক্ষ্মীপুরের সন্তান। তার এই আন্তর্জাতিক অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে গোল্ড মেডেল অর্জন করায় জেদনী ও তার ‘Obsidian Prime’ দলের জন্য অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।


































-6aae42ac9a0a5-20260919084337.jpg)





আপনার মতামত লিখুন :