ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে

বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোরের মালঞ্চ | মুকিতুর রহমান সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০১:১১ পিএম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত ‘High-Level Meeting on Climate Action and the Just Transition’-এ বক্তব্য রাখেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

 

আজ বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের Trusteeship Council Chamber-এ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। 

 

জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ও অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ন্যায়বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

জাতিসংঘের এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর