ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরাক ও ওমানে ফ্লাইট বাতিল করল ইরান

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:০১ পিএম মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরাক ও ওমানে ফ্লাইট বাতিল করল ইরান

মার্কিন নিষেধাজ্ঞার চাপে পড়ে আঞ্চলিক আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়েছে ইরান। খবর আল-জাজিরার। 

 

ইরানি গণমাধ্যম জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ইরাক ও ওমানে আর কোনো ইরানি ফ্লাইট পরিচালনা করা হবে না।

 

 

সোমবার (২১ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের এভিয়েশন খাতের ওপর আরও চাপ সৃষ্টি করার ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব দেশ ইরানি বিমানগুলোকে জ্বালানি দেবে, ল্যান্ডিংয়ের সুবিধা দেবে বা টিকিট বিক্রি করবে, তাদের মার্কিন ডলারের আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে।

 

এদিকে, ইরানি কর্তৃপক্ষের মুখপাত্র মজিদ আখাওয়ান জানান, অন্য কোনো বিমানবন্দরের মাধ্যমে ইরাকে ফ্লাইট চালু রাখার বিকল্প চেষ্টা চলছে।

 

 

এছাড়া, ইরানি সংবাদমাধ্যম শরঘ এর তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশ আজারবাইজানেও ইরানি বিমানগুলোর চলাচল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে।

 

 

 

Side banner