ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ইউরোপের দ্বিমুখী নীতির সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০১:৪২ পিএম ইউরোপের দ্বিমুখী নীতির সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইউরোপের দেশগুলোর দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) বৈঠকের ফাঁকে নিউইয়র্কে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম দে ব্রুইনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার। 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে তিনি এ তথ্য জানান। 

 

 

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইউরোপের দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন আরাঘচি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড ও অপরাধের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতা ও প্রশ্রয়ের বিষয়টি তুলে ধরেন তিনি।

 

তিনি বলেন, ইউরোপের দেশগুলো একদিকে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার কথা বলতে পারে না, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসনের বিষয়ে উদাসীন থাকতে বা তা সমর্থন করতে পারে না।

 

 

এদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও ইউরোপের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন।

 

 

Side banner