ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের অর্থ বিভাগের

প্রধান নিহত: নেতানিয়াহু

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:০৬ পিএম প্রধান নিহত: নেতানিয়াহু

গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর আল জাজিরার। 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, খান ইউনিসে চালানো ওই হামলায় আবু আলওয়ান নিহত হন। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানকে ‘নির্ভুল অভিযান’ হিসেবে উল্লেখ করে দেশটির সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন।

 

 

তবে ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেই এ হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কাঠামো অনুযায়ী, সামরিক অভিযান বন্ধ থাকার কথা রয়েছে।

 

এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাতে জানা যায়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। তবে এই হামলাই নেতানিয়াহু ও কাটজের বিবৃতিতে উল্লেখ করা হামলা কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

 

 

গাজার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন।

 

তবে এসব হতাহতের প্রতিবেদন নিয়ে নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি।

 

 

Side banner