ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:৩৩ এএম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে।

 

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন। 

 

প্রসঙ্গত, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, একদিনে সারাদেশে হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। 

 

 

Side banner