ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
পরিসংখ্যান ও ফিফা র্যাংকিংয়ে এগিয়ে মালয়েশিয়া। বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, আর মালয়েশিয়া রয়েছে ১৩৬তম স্থানে। দুই দলের মুখোমুখি ১০ লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র একটি, মালয়েশিয়ার জয় সাতটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। কুয়ালালামপুরের সেই ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
তবে চার বছর পর নতুন মঞ্চে নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামছে টমাস ডুলির দল। আগের পরিসংখ্যান পেছনে ফেলে মালয়েশিয়াকে চ্যালেঞ্জ জানানোই লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।
জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে নজর থাকবে হামজা চৌধুরী, সমিত শোম, ফারহান আলি ও জামাল ভূঁইয়াদের ওপর। আসরের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ।























-6aae42ac9a0a5-20260919084337.jpg)
















আপনার মতামত লিখুন :