মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪টি মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মিরপুর মডেল থানায় ৩টি ও কাফরুল থানায় ১টি মামলা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযানে সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ক্ষুব্দ হয়ে হকাররা সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাংচুরসহ সাংবাদিকদের ওপর হামলাও করে তারা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
পরে, দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শনে যেয়ে জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরে আবারও সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।








































আপনার মতামত লিখুন :