ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাৎয়ের

ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা গ্রেফতার

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০১:৫৭ পিএম ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় পলাতক ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।  

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়া থেকে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখার ওই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এদিন ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে। এ ঘটনায় রাতে ব্যাংকের শ্রীনগর শাখার প্রিন্সিপাল অফিসার শরীফ উদ্দিন বাদী হয়ে এ অভিযোগ দায়ের করে।

Side banner