বাগেরহাটে বায়োমেট্রিক তথ্যের অপব্যবহারের মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট ও অর্থ হাতানো চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা গ্রাহকের আঙ্গুলের ছাপ সংরক্ষন, স্ক্রিনে প্রদর্শিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ, ফিঙ্গারপ্রিন্টের দৃশ্যমান প্যাটার্ন আলাদা, ডিজিটাল প্যাটার্নকে পুনরুৎপাদন, কৃত্রিমভাবে তৈরি ও ছাপ ব্যবহার করে সিম রিপ্লেসমেন্ট করে এবং রিপ্লেস হওয়া সীমের এমএফএস হিসেবে প্রবেশ করে গ্রাহকের ফান্ড ট্রান্সফার করে অর্থ হাতিয়ে নিত।
পুলিশ জানায়, গত ২৭ জুন ভোরে ৩টি সিমে থাকা ২ লক্ষ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে নিয়ে যায় প্রতারকরা। মোংলা থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তদন্তে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ১১টি মুঠোফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই চক্রের সাথে অন্য যারা রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন কারাগারে এবং ৫ জনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।








































আপনার মতামত লিখুন :