রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বেশ কিছু বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার কাজ শুরু করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ এর বিশেষ দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে এসআরবি।
এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও একই ধরনের বোমাসদৃশ বস্তু পাওয়ার তথ্য জানানো হয়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে।
বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কিছু জানাতে পারেনি এসআরবি।








































আপনার মতামত লিখুন :