ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বহিষ্কার

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ৩১, ২০২৬, ০২:৪৫ পিএম বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 
 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

 

 

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একজন প্রবাসীর পরিবারের জন্য পাঠানো ২০০ গ্রাম সোনা ছিনতাই হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মো. সুমন নামে এক ব্যক্তি। যার মধ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত রয়েছেন।

 

Side banner