রাজধানীতে সালেহা বেগম (৭০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে হাজারীবাগ থানার শাহজাহান মার্কেট এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই নারীকে মৃত ঘোষণা করেন।
সালেহা বেগমের ছেলে ফজল খান বলেন, আমার মায়ের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। রাত ৯টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি রান্নাঘরে গলায় ফাঁস দেন। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছিনতাইকারীকে বমি করিয়ে সোনার কানের দুল উদ্ধার করলো পুলিশ
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।








































আপনার মতামত লিখুন :