পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি বর্তমান সরকার, বরং বিএনপি নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশের মাটিতে পা রাখতে পারবেন না পলাতক শেখ হাসিনা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনোই ভালোবাসেনি পেছন থেকে তারাই ফ্যাসিস্টদের শক্তি যোগাচ্ছে।
সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
-20261126153000.jpg)







































আপনার মতামত লিখুন :