ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ফ্লাইটে কেবিন ক্রুকে

যৌন হয়রানির পরে পুলিশকে থুতু, বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩০ পিএম যৌন হয়রানির পরে পুলিশকে থুতু, বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির পর জামিনে মুক্ত হয়ে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন এক বাংলাদেশি। দ্বিতীয় ঘটনায় মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন তিনি। দুই ঘটনায় দোষ স্বীকার করায় তাকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।

দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি। ফ্লাইটটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পেলেও অক্টোবরে ফের পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। এ সময় নিজের আসনে বসে থাকা অবস্থায় ২৬ বছর বয়সী এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। কয়েক সেকেন্ড ধরে এ ঘটনা ঘটে বলে আদালতে জানান সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো।

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর