ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের

সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:৫৭ এএম সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

 

ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনও উন্মুক্ত রয়েছে। সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি হবে।

 

তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। মূলত সৌজন্য সাক্ষাৎ ও দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

 

এ সময় ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিও ইতিবাচক। এছাড়া, বাংলাদেশের মানুষের প্রতিও ইতিবাচক মনোভাবের কথা জানান ভারতীয় হাইকমিশনার। 

Side banner