ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হিমালয়ে তুষারধসে পর্বতারোহী দলের ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:১৮ পিএম হিমালয়ে তুষারধসে পর্বতারোহী দলের ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

নেপালের হিমালয় অংশে পর্বতারোহীদের একটি ক্যাম্পে তুষারধসের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও প্রায় ১২ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মানাং জেলায় ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে এই তুষারধস হয়। 

 

নেপালের নাগরিকদের নিয়ে গঠিত ওই দলের সদস্যদের মধ্যে পর্বতারোহী ও সহায়তাকারী কর্মীরা ছিলেন। বিদেশি পর্বতারোহীদের আগে তাদের সেখানে পাঠানো হয়েছিল ক্যাম্প প্রস্তুত করা এবং পাহাড়ে দড়ি স্থাপনের কাজের জন্য।

 

হিমলুং হিমাল নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত। সাম্প্রতিক দিনের আবহাওয়ার পূর্বাভাসে ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৮০ ফুট) উচ্চতার শৃঙ্গটির আশপাশে ভারী তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল।

 

 

 

হিমালয় হলিডেজ ট্রেকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর জানান, তার অভিযাত্রী দলের অন্তত ৮ সদস্য নিখোঁজ রয়েছেন।

 

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দলকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে, বৈরী আবহাওয়ার কারণে শুরুতে হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

 

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, রোববার প্রথম দুটি মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। সংগঠনটির পাঠানো একটি উদ্ধারকারী দলই এ অভিযান পরিচালনা করে। এছাড়া, জীবিতদের খুঁজে বের করতে পাহাড়ে তল্লাশি চালানো হয়েছে।

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর