ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে জিতলে মন্ত্রিসভায় ফিরেই ফিলিস্তিনি

বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি বেন-গভিরের

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:১৮ পিএম বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি বেন-গভিরের

ইসরায়েলের আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভার মসনদে ফিরতে পারলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের নীতি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

 

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে এক ফিলিস্তিনি বন্দিকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দিতে দেখা যায় বেন-গভিরকে। ভিডিওতে ইসরায়েলি কারাগারের একটি কক্ষে বন্দি হাসান সালামেহর মুখোমুখি হয়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

 

 

ভিডিওটির সঙ্গে দেওয়া বিবৃতিতে বেন-গভির বলেন, ভবিষ্যতে, তিনি যদি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান, তাহলে সালামেহরের মতো বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত’ করবেন। একইসঙ্গে, গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার লক্ষ্যে তথাকথিত ‘অভিবাসন নীতি’ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

 

 

 

হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

 

 

এর আগে, ভিডিওতে সালামেহকে দেওয়া বেন-গভিরের এই ‘মৃত্যুর হুমকির’ নিন্দা জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

 

 

বেন-গভির ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতির অন্যতম পরিচিত মুখ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর নীতি এবং দখলকৃত ভূখণ্ড নিয়ে তার অবস্থান দীর্ঘদিন ধরেই বিতর্কের জন্ম দিয়েছে।

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর