ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৩:৪৫ পিএম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম যাচাই-বাছাই কার্যক্রম শুরু করে পরে এই ঘোষণা করেন।

 

 

এর আগে, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবাদুল্লাহসহ ৫ জন। এছাড়া, জামায়াতের মনোনয়ন জমা দেন জামায়াতে ইসলামী প্রার্থী দেলাওয়ার হোসেন।

 

আগামী ২৯ অক্টোবর এই আসনটিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। 

 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর