চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দূর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামে একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ির টিনের চালা উড়ে গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, বাড়িটিতে মজুদ করে রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ স্থানীয় ইয়াহিয়ার বাড়িতে একের পর এক ককটেল বিস্ফোরণ হতে থাকে। এতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবির সদস্যরা। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি সদস্য মোতায়ন রয়েছে। তিনি জানান জহুরপুর ক্যাম্প থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে নরোশিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।








































আপনার মতামত লিখুন :