ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারে এগিয়ে যাবে বলে এ সময় উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া, আমেরিকার সাথে নেগোসিয়েশন করবে। বাংলাদেশ কারও শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না। বোয়িং বা এয়ারবাস কিনলে দেশের প্রয়োজনেই কিনবে।
এলপিজি আমদানিকারক ও অপারেটদের বরাত দিয়ে তিনি দাবি করেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে।








































আপনার মতামত লিখুন :