নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উধনপাড়া হাজির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাদেক ওই এলাকার মৃত জুড়ান মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদেক আলী চা পান শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী লাশবাহী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদেক আলীর মৃত্যু হয়। স্থানীয়রা অ্যাম্বুলেন্সসহ চালকের সহকারীকে আটক করলেও চালক পালিয়ে যান।
ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা একটি শিশুর মরদেহ নিয়ে তার স্বজনরা ইজিবাইকযোগে চলে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভ্যানচালক সাদেক আলী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে।








































আপনার মতামত লিখুন :