রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকার ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি পরিকল্পিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এই ঘটনার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
এ সময় ডিএনসিসি প্রশাসক স্পষ্টভাবে বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এর আগে, আজ সকালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি করপোরেশনেরসহ একাধিক গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। হামলায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।








































আপনার মতামত লিখুন :