ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০১:৩৯ পিএম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ১৫৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মানও নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৬৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এছাড়া ১৫৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়তে উগান্ডার কাম্পালা; ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং ১৫৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘সহনীয়’ ধরা হয় ।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

Side banner