ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি ‘মদের গুদাম’ সিলগালা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২, ২০২৬, ০৩:৪৭ পিএম গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি ‘মদের গুদাম’ সিলগালা

রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। 

 

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) নেতৃত্বে কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইআইডি) এবং এসআরবি (সাবেক র‍্যাব) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

 

 

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে প্রতিষ্ঠানটিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যারে খালাস দেখানো মদ গুদামে মজুত পাওয়া গেছে। গত ৩ সেপ্টেম্বরের কাগজপত্রে ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য থাকলেও সরেজমিনে গুদামে তা পাওয়া যায়নি। এছাড়া, চার তলা বিশিষ্ট ভবনের দুটি ফ্লোর কাস্টমসের কোনো অনুমোদন ছাড়াই ব্যবহার করা হচ্ছিল।

 

 

টস বন্ডের পরিচালক শেখ নূর ইসলাম ও তার পরিবার। শেখ নূর ইসলাম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। এর আগে, নূর ইসলামের মালিকানাধীন ‘ফুওয়াং ক্লাব’ ও ‘কয়লা রেস্টুরেন্ট’-এও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর