ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৮

দফা দাবি

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:২৯ পিএম দফা দাবি

পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করতে সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। একইসাথে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে পিসিএনপি'র বক্তারা এসব দাবি তুলে ধরেন।

 

 

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করতে এ জাতীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতার ৫৫ বছরে কোনো সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন তারা।

 

সংবাদ সম্মেলন থেকে ব্রিটিশ আমলের ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, সমতলের ন্যায় ভূমি ব্যবস্থাপনা চালু এবং প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানানো হয়।

 

 

 

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পর্যটন শিল্প বিকশিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তারা।

 

 

Side banner