ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০১:৪৩ পিএম জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক এই নিন্দা জানানো হয়। 

 

নিরাপত্তা পরিষদের সদস্যরা আরও উল্লেখ করেন, হুথি ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণের নিন্দা জানানো হচ্ছে। লোহিত সাগর ও বাব এল-মান্দেবে নৌচলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করা হচ্ছে। পাশাপাশি জাহাজ এবং নাবিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেওয়া হচ্ছে।

 

পরিষদ হুথিদের কাছে অবিলম্বে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার ওপর হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।

 

Side banner