ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:১৬ এএম সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙ্গামাটিতে সাজেকে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর মোঃ সাইফুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাঘাইহাট বাজার এলাকায় যানজটে আটকা পড়ার পর গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

 

এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, ঘটনাটি যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Side banner