ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০১:৩৮ পিএম সুনামগঞ্জে ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে পান করানোর পর নিজেও বিষ পান করেছেন সরফত আলী নামের এক ব্যক্তি। এতে ৩ শিশুরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। 

 

 

নিহত তিন শিশু মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭), তামিম মিয়া (২)।

 

স্থানীয়রা জানান, রাতে কোনো একসময় বাবা সরফত আলী তিন সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ভোররাতে বিষয়টি টের পেয়ে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। 

 

 

 

বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

 

নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি কারণ উদঘাটনের জন্য তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

সন্দেহ করা হচ্ছে কয়েকদিন পূর্বে সন্তানদের ছেড়ে স্ত্রীর প্রবাসে চলে যাওয়া নিয়ে পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে। 

 

 

Side banner