কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিতে পারবেন বিচারকরা; তবে রায় দিতে হবে বিচারকের নিজ বিবেচনায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ‘এআই গভর্নেন্স সামার স্কুল- ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন বিচারকও এআই দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো পক্ষে সুষ্ঠু রায় না দিলে এমনটা হতে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি।
তিনি বলেন, এ কারণে এআইকে রেগুলেট বা পরিচালনার জন্য বিল তৈরি করা হবে। সেই বিল পার্লামেন্টে পাস করা হবে বলেও উল্লেখ করেন তিনি।








































আপনার মতামত লিখুন :