ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতা

, ভোগান্তিতে রোগীরা

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ২, ২০২৬, ০৪:২৬ পিএম , ভোগান্তিতে রোগীরা

গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা। নগরের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজে কিছু ড্রেন সংকীর্ণ হয়ে পড়ায় হাসপাতাল এলাকায় এমন দুর্ভোগ বেড়েছে। 

 

আবহাওয়া অফিস জানায়, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী থেমে থেমে রাজশাহীতে বৃষ্টিপাত হয়। রাতে এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এতে গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ফলে নগরীর লক্ষ্মীপুর থেকে ঘোষপাড়ার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর প্রভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন আশপাশের সড়ক ডুবে যায়। 

 

 

জলাবদ্ধতার প্রভাবে হাসপাতালে আগত রোগীরা ভোগান্তির শিকার হেন। যানবাহন নিয়ে হাসপাতালে আসা লোকজনও ভোগান্তিতে পড়েন। 

 

 

Side banner